রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গৃহায়নখাতে একহাজার কোটি টাকা ঋণ দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক

Reporter Name
Update Time : রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশের গৃহায়নখাতের উন্নয়নে ৯ কোটি ৪৭ লাখ ইউরো ঋণ দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)। বাংলাদেশী টাকায় যার পরিমান এক হাজার কোটি টাকা।

গত মঙ্গলবার তিউনিসিয়ায় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং আইডিবি’র প্রেসিডেন্ট বন্দর এমএইচ হাজ্জার চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ইআরডি সচিব শফিকুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বর্তমানে আইডিবি’র বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিউনিসিয়ায় অবস্থান করছেন।জেদ্দা ভিত্তিক ব্যাংকটি ‘বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকে(বিএইচবিএফসি) এই ঋণ দেবে।

গত বছর জুলাই মাসে জেদ্দায় অনুষ্ঠিত বোর্ডের নির্বাহী পরিচালকদের সভায় এই ঋণ অনুমোদন করা হয়। বাংলাদেশের শহর ও গ্রামীন এলাকার আবাস উন্নয়নে এ অর্থ ব্যয় হবে। প্রকল্পটির নামকরণ করা হয়েছে-রুরাল অ্যান্ড পেরি আরবান হাউজিং ফাইন্যান্স’।