সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম:
কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে 

জি এম রাজু আহমেদ
Update Time : সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

 

 

 

রিপোর্ট:  জি এম রাজু আহমেদ

 

সামাজিক ও ক্রীড়া উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ সোসাইটি। সংগঠনটির উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া নাগবাটি ডিএনসি মাঠে স্থানীয় ফুটবলপ্রেমী যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

 

“মাদককে না বলি, খেলাধুলাকে আঁকড়ে ধরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় সংগঠনটি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি এস. কে. সিরাজ, সেক্রেটারি জি. এম. ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক জি. এম. আমিনুর রহমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হযরত আলী শান্ত এবং কোষাধ্যক্ষ জি. এম. রাজু আহমেদ ও সদস্য আদম আলী

 

এছাড়াও উপস্থিত ছিলেন ভুরুলিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বিএনপি নেতা আজু মোল্লা, ইউপি সদস্য আবু জাফর বাবলু এবং শিক্ষক নজরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এস. কে. সিরাজ বলেন, “যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

পরে খেলোয়াড়দের উদ্দেশ্যে শপথ বাক্য পাঠ করান সভাপতি সিনিয়র সাংবাদিক এস. কে. সিরাজ।

 

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বল বিতরণ কর্মসূচি স্থানীয় খেলোয়াড়দের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং ক্রীড়া চর্চায় আরও সক্রিয় হওয়ার অনুপ্রেরণা জোগায়।