বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ।
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ 

জি এম রাজু আহমেদ
Update Time : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

 

 

শ্যামনগর প্রতিনিধি জি এম রাজু আহমেদ

 

সামাজিক ও ক্রীড়া উন্নয়নে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ সোসাইটি। সংগঠনটির উদ্যোগে শ্যামনগরের আটুলিয়া এ কাদের স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি এস কে সিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সেক্রেটারি জি এম ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক জি এম আমিনুর রহমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হযরত আলী শান্ত এবং কোষাধ্যক্ষ জি এম রাজু আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটুলিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আটুলিয়া বিএনপি নেতা খাইরুল ইসলাম ও আকরাম হোসেন।

কোস্টাল ইয়ুথ সোসাইটি এর সভাপতি বক্তব্যে বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন সংগঠনের নেতৃবৃন্দ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বল বিতরণ কর্মসূচি স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।