মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন

নরুন নবী
Update Time : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

 

রাজশাহী প্রতিনিধি নরুন নবী:
[রাজশাহী, ১৭ সেপ্টেম্বর ২০২৪]- দেশের সামগ্রিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার উন্নতি বিধানকল্পে দেশিয় ও আন্তর্জাতিক চাহিদা মোতাবেক বিভিন্ন প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করার লক্ষ্যে ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট’ (NOSHTRI) উদ্বোধন হয়েছে। রাজশাহী জেলার রাজপাড়া থানার তেরখাদিয়ায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক একটি উল্লেখযোগ্য স্থান হতে চলেছে।

 

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান। আরও উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থা’র চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাবিব উল্লাহ, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুওমো পুটিআইনেন; বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট’ এর হেড অফ নস্ট্রি (NOSHTRI) মো. মাহফুজুর রহমান ভূঁইয়াসহ প্রমুখ। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিবৃন্দ, দেশি-বিদেশি উন্নয়ন অংশীজন, সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দও সেসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ আবদুর রহিম খান। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর প্রকল্প পরিচালক ফরিদ আহাম্মদ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। NOSHTRI এর মাধ্যমে আগামীতে শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধি ও হতাহতের ঘটনা কমে আসবে বলে আমি আশাবাদী। আমাদের অর্থনৈতিক ও সামাজিক মঙ্গলের জন্য আমাদের শ্রমিকরা দিন-রাত লড়াই করে যাচ্ছেন, ত্যাগ স্বীকার করছেন। তাই তাদের কল্যাণে কাজ করা আমাদের শুধু দায়িত্বই নয়, আমাদের জন্য আনন্দেরও। বিশেষ করে, মালিক-শ্রমিকদের সম্পর্ক ভালো থাকলে তা উভয় পক্ষের জন্যই মঙ্গলকর হবে, যা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। সেটি নিশ্চিতে সরকারের পক্ষ থেকেও যথাসম্ভব সহযোগিতা করা হবে।”

 

বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, “আজ শুধু রাজশাহীবাসীর জন্য নয়, গোটা বাংলাদেশের জন্য স্মরণীয় দিন। শ্রমিকদের যেকোন প্রকার উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের মধ্যকার ব্যবধান ও পার্থক্যগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে। এই প্রতিষ্ঠান শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা নিশ্চিতে কাজ করবে।”

 

অনুষ্ঠানের সভাপতি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ আবদুর রহিম খান বলেন, “দেশে শিল্প বিকাশের ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশির পেশাগত দুর্ঘটনা, স্বাস্থ্য-নিরাপত্তা ঝুঁকির মতো সমস্যাও সৃষ্টি হয়েছে। এই সমস্যা নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই ইনস্টিটিউট। দেশের শিল্পখাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শ্রম অধিকার রক্ষা ও উন্নত কর্মপরিবেশ বাস্তবায়নে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে। ফলে, আন্তর্জাতিক পর্যায়ে দেশিয় পণ্যের ব্র্যান্ডিং ইমেজ বৃদ্ধি সহজতর হবে।”

 

আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুওমো পুটিআইনেন বলেন, “আমরা আশা করি শ্রমিক, ব্যবস্থাপক, ও নীতিনিরধারকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি NOSHTRI শ্রমমান বিষয়ক জ্ঞান বিকাশ ও প্রসারের জন্য একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত হবে। আন্তর্জাতিক শ্রমমানের সাথে সংগতিপূর্ন নিরাপদ কর্মক্ষেত্রের সংস্কৃতি তৈরির মাধ্যমে NOSHTRI পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক নতুন প্রজন্মের বিষেশজ্ঞদের গড়ে তুলবে।”