বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বরিশালে ২শ’ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক কারবারী আটক

মোঃ মামুন খান
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

বরিশালে ২শ’ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক কারবারী আটক

 

মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি

 

বরিশালে ২শ’ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

 

আটক মোসা. ফাতেমা আক্তার সদর উপজেলার রায়পাশা ইউনিয়নের দক্ষিণ কড়াপুর এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের স্ত্রী।

 

পুলিশ জানায়, বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে বুধবার দিবাগত মধ্যরাতে মোসা. ফাতেমা আক্তারের বসতঘরে অভিযান চালিয়ে ২শ’ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কেনাবেচার সাথে সম্পৃক্ত অপর দুজন পালিয়ে যায়। যার মধ্যে মোসা. ফাতেমা আক্তারের স্বামী মো. ফারুক হাওলাদার ওরফে মাহাবুব হোসেন এবং তাদের সহযোগী মো. নুরুজ্জামান খান ওরফে সেন্টু ব্যাপারী রয়েছে।

 

 

এ ঘটনায় আটক ও পলাতকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেন।