সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

চকরিয়ায় নিখোঁজ পাঁচ স্কুলছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পাঁচ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার চোখের জলে তাদের শেষ বিদায় জানানো হয়। বেলা ১১টায় মাতামুহুরী ব্রিজের নিচে ঘটনাস্থলের পাশেই চারজনের জানাজা হয়েছে। এ সময় উপজেলার হাজার হাজার শোকার্ত মানুষ জানাজায় অংশ নেন। পরে তাদের মরদেহ নিজ নিজ এলাকার সামাজিক কবরস্থানে দাফন করা হয়। অপর ছাত্র তূর্ণ ভট্টাচার্যের লাশ সত্কারের জন্য নিজ এলাকা চট্টগ্রামের পটিয়ায় নিয়ে যাওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টা থেকে দলে দলে শোকার্ত মানুষ জানাজায় অংশ নিতে মাতামুহুরীর চরে জড়ো হতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে চারটি মরদেহ অ্যাম্বুলেন্সে আনা হয়। এসময় মানুষ মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। জানাজায় সংসদ সদস্য আলহাজ মো. ইলিয়াছ, উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম, পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো. আরাফাত প্রমুখ অংশ নেন।

উল্লেখ্য, গত শনিবার ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে চকরিয়া গ্রামার স্কুলের সাঈদ জাওয়াদ অরভি (১৫), দুই ভাই আমিরুল হোসেন এমশাদ (১৫) ও  ৮শ্রেণী পড়ুয়া আফতাব হোসেন মেহরাব (১২), ১০ম শ্রেণী পড়ুয়া তূর্ণ ভট্টাচার্য ও একই শ্রেণীর ফারহান বিন শওকত (১৫) নিখোঁজ হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার হয়। একইদিন রাত সাড়ে ১১টা  ও রাত ১২টায় আরো দুটি মরদেহ উদ্ধার হয়।