বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিশোধে বিশ্বাসী নয়-এড. জুবায়ের

আলী আজগর (পনির)
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

আলী আজগর (পনির) নেত্রকোনাঃ মানবতার সেবায় দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন” এই ভিশনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আয়োজনে ইউনিট প্রতিনিধি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়। শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে পুরাতন কালেক্টরেট মাঠে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাও. সাদেক আহমাদ হারিছ’র সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক মাও. মাহবুবুর রহমান’র সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ ড. সামিউল হক ফারুকী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. আবু ইউসুফ খান।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ২০২৪ এর বিপ্লব সাধারণ মানুষের বিপ্লব। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টানসহ সকল ধর্মের সর্বশ্রেণি মানুষের আন্দোলনের ফসল। যারা বুকের রক্ত দিয়ে পুনরায় দেশ স্বাধীন করেছে তাঁদের ভুলে গেলে চলবে না। তাঁদের পরিবারের পাশে আমাদের দাঁড়াতে হবে। এই বাংলাদেশ সবধর্মের মানুষের বাংলাদেশ হিসেবে গড়তে হবে। শুধু কথায় নয়, কাজের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধে বিশ্বাসী নয়।

 

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে মাঝে ২ লক্ষ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।