বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কক্সবাজার  উখিয়া পালংখালীর বড়ইতলী র‌্যাবের অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ একজন রোহিঙ্গা সন্ত্রাসী আটক।  

জামাল উদ্দীন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

 

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
র‌্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বটতলী বড়ইতলী এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুমান ০১.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে পালায়নের চেষ্টাকালে ধাওয়া করে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ওসমান নামে একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি তার নাম-ঠিকানা প্রকাশসহ তার নিকট অবৈধ অস্ত্র-গুলি রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশী করে দেশীয় তৈরী ০১টি এলজি এবং ০১ (এক) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

৩।  গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিস্তারিত পরিচয়- মোঃ ওসমান (১৬) (রোহিঙ্গা নাগরিক), পিতা-আব্দুস সালাম, সাং-বালুখালী-১, ক্যাম্প নং-৮/ডব্লিউ, ব্লক-এ/৫৪, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ওসমান জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক। সে উখিয়া সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করতো। এছাড়াও সে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারকেন্দ্রিক বিভিন্ন অপরাধ কর্মকান্ড সংঘঠিত করতো বলে জানায়।

৪।  উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।