সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পল্লী বিদ্যুৎতের ভুতুড়ে বিলে অতিষ্ট বাকেরগঞ্জের গ্রাহকরা

মোঃ মামুন খান
Update Time : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

 

মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি

বরিশাল জেলার বৃহত্তর উপজেলা বাকেরগঞ্জে
পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে বিপাকে পড়েছে বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর গ্রাহকরা।
জুলাই মাসের বিদ্যুৎ বিলের কাগজে হিসাব মিলছে না অধিকাংশ গ্রাহকদের।
জানা যায় বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতায় বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস রয়েছে।।

গত জুলাই মাসে এই এলাকার অধিকাংশ গ্রাহকদের বিদ্যুৎ বিলের সঙ্গে যোগ করা হয়েছে অতিরিক্ত টাকা।

মিটার রিডার গ্রাহকের বাড়িতে না এসে অফিসে বসে বিল তৈরী করছেন বলে অভিযোগ গ্রাহকদের।

নাম প্রকাশ না করা শর্তে পল্লী বিদ্যুৎ অফিসের এক মিটার রিডার বলেন সারা বছরের পল্লী বিদ্যুতের মোটা অংকের টাকা ঘাটতি দেখা যায়।জুন জুলাইতে ক্লোর্জিং এ সেই ঘাটতি পূরন করতে অনেক ক্ষেত্রে বাড়তি বিল তোলার নির্দেশনা দেওয়া হয়।।

বাকেরগঞ্জ পল্লী বিদুৎ সমিতি _১ এর ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস বলেন, রিডিং কাজে কর্মরতরা মাঠপর্যায়ে না যাওয়ার কিছু ক্রুটি হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।