সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাকেরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ মামুন খান
Update Time : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

 

বরিশাল থেকে মোঃ মামুন খান

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গোমা গ্রামে পানিতে ডুবে রাফি সরদার সাড়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ ২৮ আগস্ট সকাল ৭.৩০ মিনিটে নিহত রাফির বাড়ির সামনের খালে তার লাশ পাওয়া যায়। নিহত রাফি গোমা গ্রামের নিজাম সরদারের ছেলে।

জানা গেছে, গত ২৬ আগস্ট দুপুর ২.৩০ মিনিটে রাফি তার বাড়ির সম্মুখের খালের উপর সাঁকো পার হয়ে বাড়িতে যাওয়ার সময় সাঁকো ভেঙে খালে পড়ে যায়। খালে পড়ে রাফি পানিতে ডুবে গেলে তার স্বজনরা জুতো ভাসতে দেখে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। ওই ঘটনার দুইদিন পরে তার মৃতদেহ খালের পানিতে ভেসে ওঠে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসেন বলেন, দুধল ইউনিয়নের রাফি নামের একটি শিশু সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। এ বিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।