শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পত্নীতলায় প্রীতম হত্যার বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

শাকিল হোসেন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

 

শাকিল হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলার কৃতি সন্তান সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাররাফ আহম্মেদ প্রীতম এর হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠি, এলাকার সূধিসমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ।

বুধবার ( ২৮ আগষ্ট ) বিকেল ৫ টায় পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যেন্ডে সাধারণ জনগণের ব্যানারে পত্নীতলার কৃতি সন্তান সাবেক অধ্যাপক বদিউল ইসলামের ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাররাফ আহম্মেদ প্রীতম এর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

জানা যায়, ইঞ্জিনিয়ার জাররাফ আহম্মেদ প্রীতম নজিপুর থেকে গত ২৬ আগষ্ট ঢাকার উদ্দেশ্য রওনা হয়। ২৭ আগষ্ট মঙ্গলবার ভোরবেলা ঢাকায় পৌঁছালে সিএনজি করে বাসায় যাবার সময় ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা এসময় তাকে ছুড়ি দিয়ে এ্যালোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।