মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “আনিশা মেকওভার এন্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন শ্যামনগরের গাবুরায়  শিশু ধর্ষণ মামালার ৬মাস পার হলেও হয়নি  আসামি গ্রেফতার,জনমনে ক্ষোভ,,,,, শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অগ্রিম প্রস্তুতি  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে “আনিশা মেকওভার এন্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি
Update Time : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

 

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নারীদের সৌন্দর্যচর্চায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়ে যাত্রা শুরু করেছে আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠান “আনিশা মেকওভার এন্ড বিউটি পার্লার”। নকিপুর কাঁচা বাজার রোডে (শুকরিয়া বিল্ডিং-এর নিচতলায়) অবস্থিত এ পার্লারটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় সোমবার (২৯ জুন) সকাল প্রায় ১১টায়।

নারীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত এ প্রতিষ্ঠানের পরিচালনায় রয়েছেন পিংকী। তার সাথে সহযোগিতায় রয়েছেন তাবাসসুম তাসলিম, সাবিয়া খাতুন ও শাপলা। অভিজ্ঞ ও সার্টিফিকেটপ্রাপ্ত বিউটিশিয়ানদের মাধ্যমে এখানে আধুনিক ও মানসম্মত সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

পার্লারটিতে বউ সাজ ও পার্টি মেকআপ থেকে শুরু করে হাইড্রা ফেসিয়াল, নরমাল ফেসিয়াল এবং ব্রাইডাল স্কিন কেয়ারসহ বিভিন্ন উন্নত সেবা পাওয়া যাবে। এছাড়াও রয়েছে পার্মানেন্ট তিল বসানো ও তিল/আঁচিল অপসারণ, ব্যথামুক্ত নাক ও কান পোড়ানো, হেয়ার কাট, হেয়ার রিবন্ডিং ও বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর, মেনিকিউর এবং ওয়েক্সিংসহ নানা বিউটি সার্ভিস।

গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে রাখা হয়েছে বাসায় গিয়ে বউ সাজানোর বিশেষ ব্যবস্থা, যা ব্যস্ত সময়েও সেবা গ্রহণকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

উদ্বোধন উপলক্ষে স্থানীয় নারী সমাজের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আধুনিকতা, দক্ষতা ও আন্তরিক সেবার সমন্বয়ে “আনিশা মেকওভার এন্ড বিউটি পার্লার” অল্প সময়ের মধ্যেই সবার আস্থা অর্জন করতে সক্ষম হবে।

যোগাযোগ: ০১৩০৫-৫৪২৮৩৮

সৌন্দর্যচর্চায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে এগিয়ে চলুক “আনিশা মেকওভার”—এমনটাই কামনা সবার।