শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ জেলেখালী এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় এক নারীসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় রনজিত কুমার গায়েনের পরিবারের সঙ্গে প্রতিবেশী আব্দুল মজিদ পাইক (৬০), হাসান পাইক (৪০), হোসেন পাইক ওরফে বাবু (৩০), জাহিদ হোসেন বাবু (২৮), মোঃ বিল্লাল হোসেন (৩৫), মোছাঃ খুকুমনি (৩২), মোছাঃ ময়না খাতুন (৩০), মোঃ মিলন পাইক (২০)সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 

এ বিরোধের জের ধরে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে রনজিত গায়েনের পরিবারের ওপর আকস্মিক হামলা চালায়। এ সময় রনজিত গায়েনের মা গীতা রানী গায়েন নিজ জমির ওপর দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় বাধার সম্মুখীন হন। প্রতিবাদ করলে তাকে লক্ষ্য করে নৃশংস হামলা চালানো হয়। এতে তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে একাধিক সেলাই দিতে হয়।

 

পরবর্তীতে তার আর্তচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও এলোপাতাড়ি আক্রমণ চালায়। এতে বিভাষ চন্দ্র গায়েন, শিবপদ গায়েন, ধর্মদাস গায়েন, বিষ্ণুপদ গায়েন, রবীন্দ্র গায়েন, অনিমেষ গায়েন ও ইন্দ্রজিৎ গায়েন গুরুতরভাবে আহত হন। আহতদের অনেকের মাথায় ধারালো অস্ত্রের কোপ এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে, এমনকি কয়েকজনের হাড় ভেঙে যাওয়ার ঘটনাও ঘটে।