শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক নারীর বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগী রওশানারা বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে জমিজমা ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে তাদের পরিবারের সাথে শত্রুতা চলছিল। গত ৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে অভিযুক্তরা তার বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি করতে থাকে এবং পানি নেওয়ার জন্য ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা লোহার রড, দা, হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা রওশানারাকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়। এক পর্যায়ে হামলাকারীরা তার গলার স্বর্ণের হার ও কানের দুল ছিনিয়ে নেয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা।

অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা হলেন— রাজু হোসনে (২০), পিতা- নূরুল আমিন মোড়ল; পিয়ামিন ইসহাক (৫০), পিতা- লতিফ মোড়ল; আবু রনি (২৬) এবং রাকিব হোসেন ঝুমুর (৩২)সহ আরও অজ্ঞাতনামা কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় অভিযুক্তদের সঙ্গে আরও কিছু ভাড়াটে লোকজনও উপস্থিত ছিল।

হামলায় রওশানারা গুরুতর আহত হন। তার মাথার ডান পাশে ৭টি এবং বাম পাশে ৮টি সেলাই দিতে হয়েছে। এছাড়া তার হাতেও আঘাত লেগেছে। তাকে রক্ষা করতে গিয়ে তার মেয়ে সুমাইয়া আক্তারও হামলার শিকার হন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা জরুরি সেবা নম্বর (৯৯৯)-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে লাঠি, রড ও হাতুড়ি উদ্ধার করে। আহত মা-মেয়েকে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় হুমকি প্রদান করে।

বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।