সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ফাঁকা: স্বস্তিতে ঈদ যাত্রা

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বছর ঘুরে ঈদ আসলেই ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা পড়ে থাকতে হতো যাত্রীদের। যেন এই দুর্ভোগের শেষ ছিলো না। সরকারের নানা উদ্যোগে শৃঙ্খলা ফিরে এসেছে মহাসড়কে। তেমনি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চিটাগাংরোড সড়কটি সকাল থেকে ফাঁকা। যাত্রীদের ঈদ যাত্রা শান্তিময় করতে চিটাগাংরোড পুলিশবক্সের টিআই তসলিম মোল্যার নেতৃত্বে প্রতিটি পুলিশ সদস্য মহাসড়কে কাজ করে যাচ্ছে এবং কোন ধরনের যানবাহন পার্কিং করতে দিচ্ছেনা। বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় পুলিশ সদস্যদের কঠোর ভাবে ডিউটি করতে দেখা গেছে। টিআই তসলিমের কঠোরতায় প্রতিটি ট্রাফিক পুলিশ সদস্য যাত্রীদের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। চিটাগাংরোডের বেশ কিছু যাত্রী বলেন, এবারের ঈদ হবে অনেক আনন্দময়। কারন প্রতি ঈদে ঘন্টার পর ঘন্টা যানজটের কবলে থাকতে হতো। কিন্তু এবার মহাসড়কে কোন ধরনের যানজট নাই। তাই আমরা স্বস্তিতে বাড়ীতে ফিরতে পারবো। চিটাগাংরোডের সকল পুলিশ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আগাম ঈদ মোবারক জানায় যাত্রীরা। এ বিষয়ে টিআই তসলিম মোল্যা বলেন, আমার সকল ট্রাফিক পুলিশ সদস্যরা মহাসড়ক যানজট মুক্ত রাখতে সদা তৎপর। ঈদ আসলেই আমার প্রতিটি ট্রাফিক পুলিশ সদস্যরা কঠোর পরিশ্রমের মাধ্যমে মহাসড়ক যানজট মুক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শুধু মাত্র ঈদকে কেন্দ্র করেই নয় সারা বছর ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। যাত্রীদের ঈদ যাত্রা শান্তিময় করতে আমরা সবসময় তাদের সেবায় নিয়োজিত আছি এবং থাকবো।