শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে কিশোর গ্যাংয়ের মাদক তৎপরতা: এলাকাজুড়ে আতঙ্ক

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

 

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগর পৌর এলাকার সোনার মোড় সিনেমা হল সংলগ্ন এলাকা ও আশপাশের খালের বেড়িতে কিশোর গ্যাংয়ের মাদক তৎপরতা ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, বংশীপুর গ্রামের মৃত আনছার আলী দুই ছেলে আব্দুর রহমান ও সাদ্দামের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি চালিয়ে যাচ্ছে।

 

অভিযোগ রয়েছে, দিন-রাত নির্বিশেষে ওই এলাকায় গাঁজা ও ইয়াবার বেচাকেনা চলছে। বিশেষ করে সিনেমা হলের আশপাশ এবং খালের পাড়ের নির্জন স্থানগুলো কিশোরদের মাদক সেবনের আড্ডাখানায় পরিণত হয়েছে। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্ত দুই ভাই সরাসরি এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে এবং তাদের প্রভাবে এলাকার অনেক কিশোর মাদকাসক্ত হয়ে পড়ছে। ফলে তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে।

 

অভিভাবকরা জানান, বর্তমান পরিস্থিতিতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা, নিরাপত্তাহীনতায় ভুগছে। শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রেও তারা ভীত ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে, যা তাদের শিক্ষাজীবনে বিরূপ প্রভাব ফেলছে।

 

এছাড়া স্থানীয়রা অভিযোগ করেন, ওই চক্রের দাপটে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। ফলে এলাকার সামাজিক ও নৈতিক পরিবেশ ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

 

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবিলম্বে অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনা হোক। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে এবং কিশোররা মারাত্মকভাবে বিপথগামী হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে শ্যামনগর থানা-এর অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান, “ওই এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের আটক করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।”