শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কৈখালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে নজরদারি জোরদার করেছে রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি)। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার কৈখালী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি, নীলডুমুর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরবিজি কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার জেসিও-৯৭৪৯ নায়েব সুবেদার মো. রেজাউল করিম।
বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণে এবং শূন্য লাইন থেকে প্রায় ২ কিলোমিটার পূর্ব দিকে কৈখালী এলাকার গোলাখালী নদীর পাড়ে একটি চিংড়ি ঘেরের কোণায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১২টি এয়ারগান, ১৫ বক্স এয়ারগানের গুলি, ৭টি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার ও ১৬টি এলকে রেঞ্জ। এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১৪ হাজার ৬০০ টাকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।