শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সাতক্ষীরা, বাগেরহাট ও ঝালকাঠি জেলার ১৬টি উপজেলায় ২০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে নির্বাচনকালীন দায়িত্ব পালন শুরু করেছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) দক্ষিণ পশ্চিম নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি), আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি (সিগন্যালস্)।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তফসিল ঘোষণার পরদিন থেকেই ১৭ বিজিবি সংশ্লিষ্ট তিন জেলায় বেইজ ক্যাম্প স্থাপনের লক্ষ্যে রেকি কার্যক্রম, ডমিনেশন পেট্রোল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক স্থাপনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে। বর্তমানে সংশ্লিষ্ট উপজেলাগুলোর ভোটকেন্দ্রগুলোতে রেকি কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন জংশন পয়েন্টে তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়াও ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–টু)’ এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সফলভাবে দায়িত্ব পালন করছে বিজিবি।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে বিজিবি বদ্ধপরিকর। বিজিবির মহাপরিচালকের নির্দেশনা এবং বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসরণ করে নীলডুমুর ব্যাটালিয়ন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করছে।

বিজিবি কর্তৃপক্ষ দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।