বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শ্যামনগরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ “কৈখালী হবে শ্রমজীবী মানুষের নিরাপদ ঠিকানা”—নির্বাচনী জনসভায় গাজী নজরুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা শ্যামনগরে লোনা পানি প্রবেশের প্রতিবাদে নারীদের ওপর হামলা, সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা কাশিমাড়ি ইউনিয়নে জিয়া সাইবার ফোর্সের নির্বাচনি প্রচারণা আভিযানিক সফলতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ বিজিবি মোতায়েন উপলক্ষ্যে নীলডুমুর ১৭ বিজিবি প্রেস ব্রিফিং  শ্যামনগরে লবণ পানি উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ, হামলায় তিন নারী আহত শ্যামনগরে ধানের শীষের প্রার্থী ডা. মনিরুজ্জামানের বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত  শ্যামনগরে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা শ্যামনগর ফায়ার সার্ভিসের সামনে সওজের জমি পুনরায় জবরদখল উচ্ছেদের কয়েক দিনের মধ্যেই ফের অবৈধ স্থাপনা নির্মাণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর ফায়ার সার্ভিসের সামনে সওজের জমি পুনরায় জবরদখল উচ্ছেদের কয়েক দিনের মধ্যেই ফের অবৈধ স্থাপনা নির্মাণ

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শ্যামনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মালিকানাধীন সরকারি জমি পুনরায় জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি কাঁচড়াহাটি মৌজার মোঃ সামসুর মাঝি।

জানা গেছে, কয়েকদিন পূর্বে সওজ কর্তৃপক্ষ ওই সরকারি জায়গাটি দখলমুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু বিস্ময়করভাবে উচ্ছেদের অল্প কিছু দিনের মধ্যেই একই স্থানে আবারও অবৈধভাবে ঘর নির্মাণ শুরু করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের সরকারি অনুমতি, নকশা বা বৈধ কাগজপত্র ছাড়াই প্রকাশ্যে এ নির্মাণকাজ চালানো হচ্ছে। প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও বারবার একই ব্যক্তি দ্বারা সরকারি জমি দখলের এই ঘটনা চরম উদ্বেগজনক বলে মনে করছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, ফায়ার সার্ভিসের মতো একটি গুরুত্বপূর্ণ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের সামনে এভাবে সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ শুধু বেআইনি নয়, বরং জনস্বার্থ ও জননিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সচেতন মহলের প্রশ্ন—

যেখানে সওজ কর্তৃপক্ষ একবার উচ্ছেদ করেছে, সেখানে কীভাবে এবং কার মদদে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠছে? এর পেছনে কোনো প্রভাবশালী চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা।

এলাকাবাসী ও স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত পুনরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি জমি স্থায়ীভাবে দখলমুক্ত করা এবং দখলদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন, সওজ বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।