সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুটবল বিতরণ

জি এম রাজু আহমেদ
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

 

 

সাতক্ষীরা,শ্যামনগর প্রতিনিধি : জি এম রাজু আহমেদ

 

শ্যামনগর পৌরসভার সদরে জমিদার বাড়ি জে কে এসপি খেলোয়াড়দের মাঝে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুটবল প্রদান করা হয়েছে।

১৯ /০১/২০২৬( সোমবার) বিকাল ৪ টায় শ্যামনগর জমিদার বাড়ি আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে তরুণ ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়ার সাংবাদিক এস কে সিরাজ, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ইয়াসিন আরাফাত, জে কে এসপি সংগঠনের পরিচালক আজিজুর রহমান মোল্লা । এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ আশরাফ হোসেন, কোষাধক্ষ রাজু আহমেদ কার্যকরী সদস্য জিল্লুর রহমান, হযরত আলী শান্ত। এ সময় উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ বলেন

খেলাধুলা তরুণ সমাজকে মাদক, মোবাইল গেম ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেতে খেলাধুলার বিকল্প নেই, অতীতের মতো বর্তমানে আমাদের শিশু কিশোরদের ক্রিড়ার প্রতি মনোযোগ বাড়াতে হবে।

এছাড়া সমাপনী বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ আশরাফ হোসেন বলেন, মাদক মোবাইল গেম সামাজিক অপরাধ এবং বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে আমাদের পাশাপাশি পারিবারিক অভিভাবকদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে। এ ধরনের উদ্যোগে ভবিষ্যতে এলাকার এবং জাতীয়ভাবে ভালো ফুটবলার তৈরি হবে। পাশাপাশি শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ক্রীড়া ও তরুণদের এগিয়ে নিতে সর্বাত্মকভাবে সহযোগিতা অব্যাহত রাখবে।।