সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে এসএম হাবিবুর রহমান লিটনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে জরুরি এম্বুলেন্স সেবা চালু ‎

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

‎রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

‎সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেব এস এম হাবিবুর রহমান লিটনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে। আজ বিকালে নূরনগর নবীন সংঘ ক্লাবের মাঠে কে উপলক্ষে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির বর্তমান সদস্য জনাব আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য ও শ্যামনগর উপজেলা মহিলা দলের সভাপতি মিসেস নুরজাহান পারভিন ঝর্না, নুরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মইনুদ্দিন লাভলু, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব মোঃ রেজাউল ইসলাম, শ্যামনগর উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব ও বর্তমান জেলা সাইবার দলের সহ-সভাপতি মোঃ রায়হানুল ইসলাম, নুননগর ইউনিয়নের বাসিত ইউপি সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব মোবারক হোসেন মন্টু, সাতক্ষীরা জেলা তাঁতি দলের সহ-সভাপতি জনাব আবু ইউসুফ, নরনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোর্শেদ আলম সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ ও অত্র ইউনিয়নবাসী।

‎উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক এস এম হাবিবুর রহমান লিটনের এ উদ্যোগকে বক্তারা স্বাগত জানান এবং এ ধরনের আত্মসামাজিক উন্নয়নে তার পাশে থেকে সকলকে সহযোগিতার আহ্বান জানান। প্রধান অতিথি এই অনুষ্ঠানের মাধ্যমে তার বক্তব্যে তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষীর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন ও তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান যাতে মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপি’র পাশে থেকে দেশ গড়তে সকলকে সহযোগিতার উদ্যোক্ত আহ্বান জানান।

‎০১জানুয়ারি ২০২৬