সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে জমিজমার বিরোধের জের ধরে ইয়াছিন গাইনকে ফাসানোর অভিযোগে সংবাদ সম্মেলন 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

 

 

রিপোর্ট : ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরা শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ষড়যন্ত্র মুলকভাবে উপজেলার হাওয়ালভাগী এলাকার ইয়াছিন গাইনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ এনে তার স্ত্রী তাসলিমা খাতুন রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

বৃহস্পতিবার সকালে তিনি সংবাদ সম্মেলনে লিখিত ভাবে তার বক্তব্যে বলেন, আমার স্বামী মোঃ ইয়াছিন গাইন (৫২) একজন কৃষক, পাশাপাশি আমার বসত বাড়ি সংলগ্ন দোকানে ব্যবসা করে থাকে,মোঃ আমজিদ গাইন, পিতা- মৃত্যু আফছার আলী গাইন, সাং- হাওয়ালভাঙ্গী এর সহিত আমার স্বামীর জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে মত বিরোধ আছে,ইতিপূর্বে জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে গোলযোগ মারাত্মক আকার ধারণ করিলে সেই শত্রুতার বশবর্তী হইয়া মোঃ আমজিদ গাইন সহ তাহার লোকজন আমার স্বামী মোঃ ইয়াছিন গাইনকে এলোপাতাড়ী ভাবে মারপিট করা সহ ডান হাত ভেঙ্গে দেয়, এই নিয়ে শ্যামনগর থানার কর্তব্যরত অফিসার উভয় পক্ষের বিরোধীয় বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছিল,কিন্তু মোঃ আমজিদ গাইন আমার স্বামীকে ফাঁসানোর জন্য বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত থাকে, এলাকার কিছু দুষ্কৃতিকারী দালালদের ইন্ধনে ও সক্রিয় সহযোগিতায় গত ইং- ২৬/১২/২০২৫ তারিখ সকাল আনু: ৭.০০ ঘটিকার সময় মোঃ আমজিদ গাইনের ০৬ বছরের শিশু কন্যা দ্বারা এক মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত ঘটনার প্রেক্ষিতে শ্যামনগর থানায় গত ইং- ২৮/১২/২০২৫ তারিখ ১৭/৩৬৩ নং একটি মামলা রুজু করে, মামলার বাদীনি ছালমা খাতুন মামলার গর্ভে যে সমস্ত ঘটনা উল্লেখ করিয়াছে তাহা সম্পূর্ণ কাল্পনিক ছাড়া কিছুই নহে,প্রকৃত পক্ষে মামলার বাদীনি সহ তাহার স্বামী আমার স্বামীকে জব্দ ও হয়রানী করার লক্ষ্যে এই ধরনের মিথ্যা মামলা রুজু করিয়াছে, এই মামলা রুজু হওয়ার আগে মামলার বাদীনি সহ তাহার স্বামী আমার পরিবারের কাছে ২ বিঘা জমি অথবা মোটা অঙ্কের টাকা দাবী করে আসিতেছিল, তাদের দাবী আমরা প্রত্যাখান করায় এই মিথ্যা মামলার কারনে আমি সহ আমার পরিবার হতভম্ব ও মানসিক ভাবে খুবই দুচিন্তায় আছি, আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আপনাদের মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করিতেছি।

##