সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ বিতরণ  

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আওতায় পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পে উপজেলার এ জনপদের ৬০ জন কৃষক কৃষানীদের মধ্যে নানা ধরনের কৃষি উপকরণ বিতরন করা হয়েছে।

বুধবার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর কার্যালয় থেকে এ কৃষি উপকরণ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম, সাতক্ষীরার উপ- পরিচালক মোঃ সাইফুল ইসলাম।

এ সময় অতিথি বৃন্দ অনাবাদি পতিত জমিতে ও বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উপজেলার ৬০ জন কৃষকের হাতে ১৭ ধরনের বীজ,৬ ধরনের চারা,১টি বালতি,১ব্যান্ডেল নেট, রাসায়নিক ও জৈব স্যার তুলে দেন।

প্রধান অতিথি এ সময় উপস্থিত সকল কৃষক ও কৃষানীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, আপনারা সরকারী এ সহায়তা পেয়ে বাড়ীর আঙ্গিনায় সুন্দর করে একটি পুষ্টি বাগান তৈরী করবেন এবং ভবিষ্যতে ও তা অব্যাহত রাখবেন,এ বাগান থেকে নিজেদের চাহিদা মিটানোর পাশাপাশি শব্জি বিক্রী করে উপার্জন করবেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা।