সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

রিপোর্ট : ভয়েস অফ সুন্দরবন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব ইসলাম আঙ্গুর, সাবেক শ্যামনগর উপজেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান আজিবর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মজনু এলাহী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মোঃ মিশিউর রহমান সুইট, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক মোঃ মাহমুদ।

 

এছাড়াও শ্যামনগর পৌরসভা যুবদলের নেতৃবৃন্দসহ উপজেলার ১১টি ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা দোয়া মাহফিলে অংশ নেন।

 

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশবাসীর জন্য শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।