শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাবুরায় বিএনপি মিছিলে অংশ নেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার পর ছাত্রদল নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। মিছিলটি হয়েছিল তারেক রহমানকে নিয়ে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে।

বুধবার দুপুরে গাবুরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ছাত্রদলের কয়েকজন কর্মী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসা দেন।

আহতদের অভিযোগ, প্রতিবাদী মিছিলে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার কারণেই গাবুরা ইউনিয়নের কয়েকজন জামায়াত নেতা তাদের ওপর অতর্কিত হামলা চালান। তারা দাবি করেন, বিষয়টি ছিল পূর্ব পরিকল্পিত।

অভিযোগে যাদের নাম এসেছে—

আতিয়ার রহমান, সম্পাদক, ইউনিয়ন জামায়াত

নুরবক্স সরদার, সহসভাপতি, গাবুরা অফিস

আবু মুছা, সদস্য, ১ নম্বর ওয়ার্ড

ইয়াহিয়া, সদস্য, ১ নম্বর ওয়ার্ড

কুদ্দুস কাগুচী, সহসভাপতি, গাবুরা অফিস

ইমদাদুল, সদস্য, ১ নম্বর ওয়ার্ড

সেলিম হোসেন, সদস্য, গাবুরা অফিস

সালাম মোড়ল, সদস্য, গাবুরা অফিস

বিএনপি নেতারা বলেন, তারেক রহমানকে নিয়ে করা কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সাধারণ কর্মীরা রাস্তায় নেমেছিলেন। মিছিলে অংশ নেওয়ার পরেই রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

উপজেলা বিএনপি দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।