সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিলের দাবিতে ও বর্ষিয়ন জননেতা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ সাহেবের সমর্থনে শ্যামনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে শ্যামনগর উপজেলা সদরে বিএনপির একাংশের নেতাকর্মীরা মশাল হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি বিএনপির কার্য্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপির জন্মলগ্ন থেকে নিবেদিতপ্রাণ, ত্যাগী এবং নির্যাতিত বর্ষীয়ান নেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ–এর পক্ষে মনোনয়ন প্রদানের দাবিতে নানা শ্লোগান দেন।
মিছিলে বক্তারা বলেন, হঠাৎ রাজনীতিতে আসা মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনিরের মনোনয়ন দলীয় ত্যাগী কর্মীদের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তাই তার মনোনয়ন বাতিল করে বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন,
“ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করা হলে আমরা ঘরে ফিরবো না। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।