শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের কৃতি সন্তান এডভোকেট মাসুদুল আলম দোহা বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল হওয়ায় পৃথক পৃথক ভাবে সংবর্ধনা প্রদান।

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

 

 

রিপোর্ট _ এস কে সিরাজ, ভয়েস অব সুন্দরবন।

 

সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগরে কৃতি সন্তান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ সাহেবের এর পুত্র বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল নিযুক্ত হওয়ায় রিডা প্রাইভেট হাসপাতাল ও আতরজান মহাবিদ্যালয়ের পক্ষ থেকে পৃথক পৃথক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলা সদরে বে -সরকারি রিডা প্রাইভেট হাসপাতাল এর পক্ষ থেকে সকল কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও নব নিযুক্ত ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মাসুদুল আলম দোহা কে এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

 

এ সময় উক্ত রিডা প্রাইভেট হাসপাতালে সিও আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট হাসপাতালে ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ, শ্যামনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ইয়াছিন আরাফাত, সহ সভাপতি তোফাজ্জল হোসেন ও কোষাধক্ষ্য রাজু আহমেদ।

 

এ সময় অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।

 

অপরদিকে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় পক্ষ থেকে সকাল ১১ টার দিকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত কলেজের অধ্যক্ষ আমির হোসেনের সভাপতিত্বে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে উক্ত কলেজের গভর্নিং বডির সভাপতি ও নবনিযুক্ত ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মাসুদুল আলম দোহাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।