শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে বনাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় ৫৪তম সমবায় দিবস -২০২৫ 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

 

 

রিপোর্ট : ভয়েস অব সুন্দরবন ।।

 

সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রসাশন ও সমবায় বিভাগেরনকশী আয়োজনে রালি,পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভার মধ্য দিয়ে বনাঢ্য আয়োজনে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।সাম্য ও সমবায়, দেশ গড়বে সমবায় – এ প্রতিপাদ্যকে সামনে উপজেলা পরিষদ হলরুমে সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস বিশিষ্ট সমাজসেবক জি এম সোলায়মান কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা জামাতের সেক্রেটারী মোঃ গোলাম মোস্তফা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার মন্ডল,বীর মু্ক্তিযোদ্ধা জিয়াদ আলী,শ্যামনগরউপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, কোষাধ্যক্ষ রাজু আহমেদ,সদস্য হযরত আলী প্রমুখ বক্তব্য রাখেন,সমবায়ী শরিফুতুন্নেচ্ছা,জিএম আব্দুস সাত্তার, নকশীকাঁথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, মারুফা খাতুন,, মৎস্যজীবি সমবায়ীনেতা বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, মাসুম বিল্লাহ, নিরান্জন কুমার মন্ডল, গ্রাম ডাক্তার সমিতির সভাপতি দবির হোসেন।এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন,শ্যামনগর উপজেলার পক্ষ থেকে জেলার মধ্যে বেশি রাজস্ব দিয়েছে, সমবায়ের মাধ্যমে আর্থ সামাজিক ভাবে এগিয়ে যেতে হবে,আমাদের সমবায়ের আসল উদ্দেশ্য যেন নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল করতে হবে,লোন দেয়ার ক্ষেত্রে জেনে বুঝে দিতে হবে,সমবায়ের মাধ্যমে কোন প্রতারনা করা যাবে না,আপনারা সম্মিলিত ভাবে কৃষি,কুঠির শিল্প, চর বনানয়ন,দুধ্য খামার সহ ভালো ভালো কাজ করেন,যাতে সাধারন উপকৃত হয়।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক আলহাজ্ব আবু কওছার।