শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের নবাগত ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম এর সাথে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলা পরিষদ কমপ্লেক্স এ উপজেলা নির্বাহী কর্মকর্তা দোদারুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় শ্যামনগরের বিভিন্ন কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার মন্ডল।

এ সময় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ, উপজেলা রিপোর্টার ইউনিটি এর সভাপতি গাজী আল ইমরান, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মোঃ মারুফ হোসেন মিলন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ইয়াছিন আরাফাত, সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী, সদস্য হযরত আলী শান্ত, জিএম রাজু আহমেদ কোষাধক্ষ শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব।

এ মতবিনিময় কালে শ্যামনগরের সার্বিক বিষয় সাংবাদিকদের কাছ থেকে নবগত ইউএনও অবগত হন, উপজেলা নির্বাহী অফিসার এ সময় বলেন, আমি এ জনপথকে সকলের সহযোগিতায় উন্নয়ন অব্যাহত রেখে যাবো, যে কাজগুলো মানুষের কল্যাণে আসবে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে করবো, শ্যামনগর উপজেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমি আপনাদের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি।