বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর উপজেলা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা-২০২৫ অনুষ্ঠিত 

রায়হান হোসেন
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

 

 

মোঃ রায়হান হোসেন

 

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্যামনগর উপজেলা যুবদলের প্রস্তুতি সভ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর (শনিবার) উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক জনাব শেখ নাজমুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব জনাব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের সঞ্চালনায় প্রস্তুতি সভা শুরু হয়। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জনাব মজনু এলাহী, যুগ্ম আহবায়ক জনাব হাফিজ আল আসাদ কল্লোল, যুগ্ম আহবায়ক জনাব মতলেব হোসেন, যুগ্ম আহবায়ক জনাব খালিদ হাসান, যুগ্ম আহবায়ক জনাব হাজী হাসানুজ্জামান সহ ১২ টি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব জনাব মোঃ রাইহানুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক জনাব গোলাম মোস্তফা সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোঃ রাইহানুল ইসলাম।

এরপর জনাব শেখ নাজমুল হক ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। এবং প্রতিষ্ঠা বার্ষিকী পালনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন “সামনে আসন্ন নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে দল যার হাতে ধানের শীষ তুলে দেবে শ্যামনগর উপজেলা যুবদল তার জন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে”। সদস্য সচিব জনাব আনোয়ারুল ইসলাম আঙ্গুর তার বক্তব্যে উপস্থিত সকলের সামনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। এবং সার্বিক বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ১২ টি ইউনিয়নের নেতৃবৃন্দ। তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবেই সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। অনুষ্ঠান শেষে শ্যামনগর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ ১২ টি ইউনিয়নেও প্রস্তুতি সভার আয়োজন করবেন বলে জানান।