শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে নকিপুর কাচা বাজারে রিপোর্টার্স ক্লাবের লিফলেট বিতরন 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

ডেঙ্গুর জীবাণুবাহক এডিস মশা সাধারণত পরিষ্কার এবং জমে থাকা পানিতে ডিম পাড়ে। এ মশার ডিম দুই বছর পর্যন্ত জীবিত থাকে। তাই আমাদের বাসস্থানের আশপাশে থাকা যেকোনো পানির পাত্র, ফুলের টব, ব্যবহারহীন ড্রাম, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা প্লাস্টিক প্যাকেট- এসবই এডিস মশার প্রজননের আদর্শ জায়গা। এসব বিষয়ে সচেতনতা বাড়াতে বুধবার সকালে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শ্যামনগর পৌরসভার নকিপুর কাচা শব্জি বাজারে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ,সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন,হাবিবুল্লাহ বেলালী, সাংগঠনিক সম্পাদক ডাঃ জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সদস্য আলতাফ হোসেন, হযরত আলী ও রাকিবুল হাসান সোহাগ।

এ সময় সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ বলেন — জ্বর হলেই ঘরে বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডেঙ্গু জ্বরের পরীক্ষা করাতে হবে, আক্রান্ত ব্যক্তিকে বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, ফলের রস, লেবুর শরবত ইত্যাদি খাওয়াতে হবে, জ্বর ভালো হওয়ার পরও ডেঙ্গুজনিত নানা জটিলতা দেখা দিতে পারে,তাই সর্বদা সতর্ক থাকতে হবে আমাদের কে।