শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সীমান্তবর্তী শ্যামনগর দুরমুজখালী ডি এম সি ক্লাব কে ফুটবল উপহার দিলো উপজেলা রিপোর্টার্স ক্লাব

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

 

রিপোর্ট : ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগরের সীমান্তবর্তী কৈখালী ও নুরনগর ইউনিয়নের মধ্যবর্তী দুরমুজখালী ডি এম সি ক্লাব কে ফুটবল উপহার দিলো উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।মাদক কে না বলি, খেলাধুলা কে আকড়ে ধরি,এ প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন যুব সংগঠন গুলোর মধ্যে ফুটবল সহ খেলা ধুলার বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে চলেছে সংগঠনটির সদস্যরা । এ সময় সংক্ষিপ্ত এক শুভেচ্ছা বিনিময়ে কালে কথা বলেন,শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ,য সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, অত্র এলাকার ইউপি সদস্য ফজলুল হক, মোঃ মোশারফ হোসেন, সংগঠনের কোষাধ্যক্ষ রাজু আহমেদ, সদস্য রাকিবুল হাসান সোহাগ,নুরুল হুদা ফায়াজি, মোঃ হযরত আলী,রায়হানুল ইসলাম,সহ ডিএমসি ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা । এ সময় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ বলেন, বর্তমানে যুব সমাজ মাদক আর মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে, আমরা সমাজের সকল শ্রেনীর মানুষের সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই, মাদক আর মোবাইল গেম থেকে তরুন যুবকদের খেলার মাঠে ফিরাতে আমাদের চেষ্টা অব্যাহত ভাবে থাকবে,সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি,আমরা শুধু রিপোর্টিং নিয়ে ব্যস্ত থাকতে চাই না, সামাজিক কাজও করতে চাই, এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।