শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাজায় গণহত্যার প্রতিবাদে শ্যামনগর সরকারি মহসীন কলেজে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

গাজায় গণহত্যার প্রতিবাদে শ্যামনগর সরকারি মহসীন কলেজে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলি বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে শ্যামনগর সরকারি মহসীন কলেজে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।সোমবার (৮ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। “গাজায় গণহত্যা বন্ধ কর”, “ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাই”—এই স্লোগানে মুখরিত হয় পুরো কলেজ চত্বর। প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে ছাত্রদলের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদ্বুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম-আহ্বায়ক মোঃ বেলাল হোসেন, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন কবির লিটন ও মোঃ রুবেল হোসেন।এছাড়া উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল, কলেজ ছাত্রদল নেতা ফরিদ উদ্দিন ইলিয়াস ও তামিম শ্রাবণ।বক্তারা বলেন, গাজায় চলমান নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা সোচ্চার। ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর ভূমিকা নিতে হবে। আমরা ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের পাশে আছি।সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়, যা কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শেষ হয়।