বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সিদ্ধিরগঞ্জে যুবলীগ সভাপতিকে নিয়ে আবারো ষড়যন্ত্র

Reporter Name
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নজরুল ইসলামকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে একটি কুচক্রি মহল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা। নারায়নগঞ্জ-০৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের আদর্শের সৈনিক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুলকে নিয়ে আবারো ষড়যন্ত্রে মেতেছে ষড়যন্ত্রকারীরা। এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন সিদ্ধিরগঞ্জে বিভিন্ন নেতাকর্মীরা। ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট হলো জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে আওয়ামীলীগের নেতাকর্মীদের ঘায়েল করা। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, আমরা নারায়নগঞ্জ-০৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা একেএম শামীম ওসমানের সৈনিক। শামীম সৈনিকদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন তাদের অসৎ উদ্দেশ্য কখনো সফল হবেনা। এমপি শামীম ওসমানের ডাকে ঐদিন ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। নজরুল আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচালকারীদের নারায়নগঞ্জ-০৪ আসনের এমপি শামীম ওসমানের নেতৃত্বে কঠোর হাতে দমন করা হবে। বিএনপি জামাতের দোসরা আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। নজরুল বলেন, একটি পক্ষ আমার বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করছে। কারন তাদের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। নজরুল ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করে বলেন, আমি নজরুল শামীম সৈনিক, যতদিন বাঁচবো ততদিন অন্যায়ের প্রতিবাদ করবো। আর শিমরাইল এলাকাতে কোন ধরনের অন্যায় অবিচার করতে দেওয়া হবে না। পাশাপাশি সিদ্ধিরগঞ্জে সকল জনগনের কাছে অনুরোধ করে নজরুল বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিন এবং নারায়নগঞ্জ-০৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের হাত আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।