সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সিদ্ধিরগঞ্জে ২৬ লাখ টাকার, ৮হাজার ৮’শ পিচ ইয়াবাসহ তুহিন নামে এক মাদক পাচারকারীকে আটক

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে ২৬ লাখ টাকার, ৮হাজার ৮’শ পিচ ইয়াবাসহ তুহিন (১৯) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোমাবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার থানা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গনমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।. আটক তুহিন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গাছবাড়ি গ্রামের লিয়াকত আলীর ছেলে।  সংবাদ সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে সাইনবোর্ড চৌরাস্তা এলাকায় চৌরঙ্গী ফিলিং ষ্টেশনের সামনে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম অভিযান চালিয়ে একটি অটোরিক্সা থেকে তুহিনকে আটক করে। এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে এর ভিতর থেকে ওই ইয়াবা উদ্ধার করে। ইয়াবাগুলি ৪৪টি পৃথক প্লাষ্টিকের ভেতর স্কচ টেপ দিয়ে পেচানো ছিলো। প্রতি প্যাকেটে ২০০পিচ করে ইয়াবা ছিলো। যার মূল্য ২৬ লাখ টাকা।  এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে সে এগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলে ধারনা করা হচ্ছে। আটক তুহিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। অধিকতর তদন্তে ৭ দিনের রিমান্ড চেয়ে তুহিনকে আদালতে পাঠানো হবে।