সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পঞ্চগড়ের তেতুলিয়া কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য। 

মোঃ শাহজাহান কবির প্রধান 
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

 

 

মোঃ শাহজাহান কবির প্রধান

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য মন কেড়ে নেয়।প্রতিবছর দেশ বিদেশ এবং বাংলাদেশের সব জেলার মানুষ কমবেশি কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে ভিড় জমায়।বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ছাত্র-ছাত্রী এবং পর্যটকরা তাদের ফ্যামিলিসহ কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করে।

কুয়াশার চাদরে ঢাকা পড়ছে উত্তরাঞ্চল। সবুজ ঘাসে জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। প্রতিবছরের মতো এবারও দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের উত্তরাকাশে জেগে উঠেছে বিশ্বের তৃতীয় সবোর্চ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা। বিকেল হলেই তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকা থেকে পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখেছেন স্থানীয়রা।

 

ভোরে দূর থেকে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক মনোরম দৃশ্য দেখতে জেলার আশপাশ ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে ভ্রমণপিপাসু পর্যটকরা এখানে আসতে শুরু করেন পঞ্চগড়ে। অনেকে পরিবার নিয়ে তেঁতুলিয়া সদরের ডাকবাংলো অথবা স্থানীয় সরকারি বেসরকারি রেস্ট হাউসে রাত যাপনের চেষ্টা করেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। নতুন বছরে পর্যটক বরণে সাজানো শুরু করেছে হোটেল ও রিসোর্টগুলো। গত বছরগুলোতে পর্যটকের আগমন কিছুটা কম থাকলেও চলতি মৌসুমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ব্যবসায়ীসহ পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা।

 

বর্তমানে বিভিন্ন স্থান থেকে এ কাঞ্চনজঙ্ঘার অপরুপ দৃশ্য দেখা যাচ্ছে। এখন থেকেই দেশের অন্য জেলা থেকেও ট্যুরিস্টরা পঞ্চগড়ে আসছেন। অনেকে পরিবার নিয়ে তেঁতুলিয়ায় থেকে আগাম শীতের আমেজে রুপালি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন। এখানকার মানুষজন বেশ আন্তরিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো। তাই ভ্রমণপিাসু আর পর্যটকরা অনায়াসেই এসে ঘুরে যেতে পারেন উত্তরের শুরুর এলাকা পঞ্চগড়ের তেঁতুলিয়া

 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই উপজেলায় প্রতি বছর হাজার হাজার মানুষ কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য দেখতে আসে। এখানে সর্বদা নিরাপত্তা বাহিনীর টহল থাকে।

 

কীভাবে যাবেন:

 

ঢাকা থেকে পঞ্চগড় কিংবা তেঁতুলিয়া অথবা বাংলাবান্ধায় সরাসরি দূরপাল্লার (দিবারাত্রি) বাস রয়েছে। রাজধানী থেকে সরাসরি তেঁতুলিয়ায় যাওয়ার একাধিক পরিবহন রয়েছে। এ ছাড়া ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর হয়ে বাস, মাইক্রোবাস বা প্রাইভেট কারে চড়েও তেঁতুলিয়া যাওয়া যায়। ট্রেনে যেতে চাইলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা বা দ্রুতযান এক্সপ্রেসে করে সরাসরি পঞ্চগড় নামতে পারবেন। যাত্রাপথে ৮ থেকে ১০ ঘণ্টা। বাস ভাড়া পড়বে নন-এসি ১,০০০-১,১০০ টাকা এবং এসি ১,৩০০-১,৯০০ টাকা। ট্রেনে খরচ পড়বে শোভন চেয়ার ৬৯৫ টাকা এবং কেবিন ২৩৯৮ টাকা। সেই সঙ্গে থাকা-খাওয়ার জন্য নিজে যা খরচ করবেন।

 

রাত্রি যাপনের জন্য তেঁতুলিয়ায় সরকারি তিনটি ডাকবাংলোর পাশাপাশি কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। ডাকবাংলোগুলোতে অবস্থান করতে হলে আপনাকে আগেভাগেই উপজেলা বা জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। তবে তেঁতুলিয়া ডাকবাংলোতে থাকলে সেখান থেকেই আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ।