সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিনামূল্যে ঔষুধ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম 

মোঃ কামাল হোসেন প্রধান
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ। নরসিংদীর জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শহীদ সাইফুল ইসলাম সরকারের ১৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মুল্যে ঔষধ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । বিগত দিনের ন্যায় এ বছরও শহীদ সাইফুল ইসলাম সরকার স্মৃতি সংসদের উদ্যোগে কয়েক হাজার নারী পুরুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। অদ্য ২৫/১০/২৪ ইং শুক্রবার সকালে নরসিংদী সদর উপজেলার হাজীপুর নাসিরউদ্দিন মেমোরিয়াল হাইস্কুল প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানে শহীদ সাইফুল ইসলাম সরকার স্মৃতি সংসদের সভাপতি তানভীর আহমেদ এর সভাপতিত্বে ও নরসিংদী অনির্বাণ সভাপতি মাহমুদুল হাসান এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গরীবের ডাক্তার নরসিংদী জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন শহীদ সাইফুল ইসলাম সরকার স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও নরসিংদী সদর উপজেলা শাখা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক শাহিদ সরকার ।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান মনির। উদ্বোধক হিসেবে অনুষ্ঠান শুভ উদ্ধোধন করেন জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল মোল্লা, রায়পুরা উপজেলার সমাজ সেবা অফিসার খলিলুর রহমান সরকার সবুজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা ও হাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহালম সরকার, শহিদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের উপদেষ্টা হান্নান সরকার, হাজিপুরের বিশিষ্ট সমাজ সেবক আহমদ আলী, সমাজ সেবক রানা হামিদ প্রমুখ।

সামাজিক কাজে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কে ক্রেস্ট প্রদান করা হয়েছে।