শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রাজশাহী মহানগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম ঘটনা ঘটেছে 

নরুন নবী :
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

 

 

 

রাজশাহী প্রতিনিধি নরুন নবী : রাজশাহী মহানগরী ভদ্রা এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা ব্যবসায়ীকে মারধর , দোকানে হামলা ও ব্যাপক লুটপাট চালিয়েছে।

সন্ত্রাসীদের হামলায় দোকানের দুইজন কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

ঘটনা সূত্রপাত হয় আজ বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে। এ সময় রাস্তায় চলাচলকারী একজন পথচারীর সাথে একজন শ্রমিকের ধাক্কা লাগে। এই ধাক্কাকে কেন্দ্র করে ওই পথচারী ১৫/২০ জন সন্ত্রাসীকে ডেকে এনে ব্যবসায়ীকে মারধর ও দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় ১৯ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এই ঘটনা কে কেন্দ্র করে ভদ্রা এলাকায় ব্যবসায়ীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে ব্যবসায়ী বজলুর রশিদ ২০ জনকে আসামি করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, অভিযোগটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।