সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আওয়ামীনলীগ নেতা আলমগীর গ্রেপ্তার! 

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিমানবন্দর এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হাসান প্রকাশ মধু আলমগীর (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০ অক্টোবর রবিবার রাত ১১ টার সময় পতেঙ্গা থানার ১৪ নম্বর এয়ারপোর্ট এলাকার কাশেম সওদাগরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।

গ্রেপ্তার মো : আলমগীর পতেঙ্গা থানার ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আলমগীর পতেঙ্গা ১৪ নং এয়ারপোর্ট কলোনি রোডের মসজিদ গেট এলাকার মৃত আবুল কাশেম সওদাগরের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানায়, রাত ১১টার সময় পতেঙ্গা মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিমানবন্দর এলাকা থেকে মো. আলমগীর হাসান প্রকাশ মধু আলমগীরকে গ্রেপ্তার করেন।

এছাড়াও সে সিএমপি কোতোয়ালি থানার মামলা নং-০২(১) ২০২৪, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামি বলে জানান পুলিশ।

একই সঙ্গে তার বিরুদ্ধে নানা চেক প্রতারণা মামলার ওয়ারেন্টও ছিলো বলে পুলিশ জানান।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা হণমাধ্যমকে বলেন, পলাতক আসামি এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে মো : আলমগীর হাসান কে মিথ্যা মামলায় ও রাজনৈতিক প্রতিহিংসায় আটক করেছে বলে অভিযোগ করেন। দ্রুত তার মুক্তি দাবি করেন।

এদিকে পতেঙ্গা থানাধীন ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ত্যাগী আওয়ামী লীগ নেতা মো: আলমগীর হাসান কে মিথ্যা মামলায় আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারা বিবৃতিতে মো: আলমগীর হাসান কে মিথ্যা মামলায় আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং একই সাথে তার নি:শর্ত মুক্তি দাবি জানান।