সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আরএমপি পুনাক ও রাজশাহীর ক্ষুদ্র উদ্যোক্তাদের পন্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

নরুন নবী
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

 

রাজশাহী প্রতিনিধি নরুন নবী : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন আরএমপি’র পুনাক সভানেত্রী।

 

শুক্রবার (১৮ অক্টোবর ) সকাল সাড়ে ১১ টার দিকে আরএমপি পুলিশ লাইনস্ শাপলা গেইট সংলগ্ন পুনাক ভবনে “পুনাক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্র” এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহধর্মিণী ও আরএমপি, পুনাকের সভানেত্রী মাহবুবা আক্তার শিউলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “পুনাক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্র” এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার ও পুনাক উপদেষ্টা মোহাম্মদ আবু সুফিয়ান।

 

 

অনুষ্ঠানে পুনাক সভানেত্রী বলেন, বাংলাদেশ পুলিশের একটি অঙ্গ সংগঠন হচ্ছে পুনাক । দীর্ঘ পথ চলায় পুনাক বাংলাদেশ পুলিশ পরিবারের কল্যাণে সগৌরবে কাজ করে যাচ্ছে। এছাড়াও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শ্রদ্ধাবোধ ও মেধা বিকাশে সহায়তা করছে।

 

তিনি আরও বলেন, পুনাক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে আরএমপি পুনাকের দীর্ঘ দিনের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হলো। এই বিক্রয় কেন্দ্র থেকে পুলিশ পরিবারের সদস্যদের ও রাজশাহীর বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরিকৃত বিভিন্ন হস্তশিল্প ন্যায্য মূল্যে ক্রয় করে সাধারণ জনগণসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এরপর পুনাক সভানেত্রী ও আরএমপির কমিশনার বিক্রয় কেন্দ্র পরিদর্শন এবং পণ্যে মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এসব পণ্য উৎপাদনে পুনাক সদস্য ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন তিনি।

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপি পুনাকের সহসভানেত্রী ফাহমিদা নাহার, সাধারণ সম্পাদিকা আয়েশা সাইফ এবং আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুনাক পরিবারের সদস্যগণসহ বিভিন্ন উদ্যোক্তাবৃন্দ ।

 

উল্লেখ্য, পুনাক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্রে হ্যান্ড পেইন্ট শাড়ি, পাঞ্জাবি, সিল্কবাটিক শাড়ি, সিল্ক বাটিক থ্রি পিস, বুটিক্সের থ্রি পিস, মাটির তৈজসপত্র, কাঠের তৈরি ঘরের সরঞ্জাম, থ্রি পিস, কাঠের অর্নামেন্টস, ক্যানভাস, জুয়েলারি, কসমেটিক্স, বাচ্চাদের জামা, সরিষার তেল, অর্গানিক গুঁড়ো মসলা, স্ন্যাকস আইটেম, হোমমেইড পিঠা,কেক,পেস্ট্রি,পুডিং সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে ও অর্ডার নেওয়া হবে।