মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বসিক নির্বাচন : অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে চলছে গণসংযোগ

Reporter Name
Update Time : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শ্রাবণের বারিধারা ঝরছে সকাল থেকেই। বৃষ্টি উপেক্ষা করে নির্বাচনী গনসংযোগ করেছেন মেয়র পার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর ফিসারী রোড থেকে গণ সংযোগে নামেন বিএনপি মেয়র প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। তিনি নগরের ফিসারী রোডে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। পরে ফিসারী রোডের শরীফ রাড়িতে এক উঠান বৈঠক করেন তিনি।

এসময় তিনি বলেন, পুলিশ বিএনপি’র নেতা কর্মীদের হয়রানি করছে। গ্রেফতার আতঙ্কে ভোটের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এক প্রশ্নের জবাবে সারওয়ার বলেন, যতই গ্রেফতার আর ভয়ভীতি দেখানো হোকনা কেন, বিএনপি নির্বাচনে আছে, থাকবে আর জয় নিয়েই মাঠ ছাড়বে।

দিনের অপর দিকে, নগরের পোট রোড, কলাপট্টি এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থীত নৌকা’র মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গণসংযোগকালে সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশালে একটা উৎসবমুখর পরিবেশ রইছে ভোট উপলক্ষে। তিনি আশা প্রকাশ করেন ত্রিশ তারিখ ভোটের দিন ভোটারা  কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

এদিকে জাতীয় পার্টি’র মেয়র প্রার্থীকে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর খবরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারনায় সরব রয়েছেন জাপা প্রার্থী ইকবাল হোসেন তাপস। তিনি তার প্রচারণা রীতিমত চালিয়ে যাচ্ছেন। বুধবার জাতীয় পার্টির প্রধানের নির্দেশিত আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠ থেকে সড়ে আসার একটি প্রেস রিলিজ গণমাধ্যমে প্রকাশিত হলেও এ ধরণের নির্দেশনা বৃহস্পতিবার অবধি পাননি বলে জানান প্রার্থী ইকবাল হোসেন।

তিনি বলেন, পার্টির চেয়ারম্যান ভারতে যাওয়ার আগে আমাকে বলেছিলেন আমি একজন লোক পাঠাচ্ছি তার নির্দেশনা মেনে চলবে। সে লোক বরিশালে এসেছিলেন, তিনি এসে দেখেন আমার মাঠ বেশ ভালো তাই তিনি আমাকে মাঠে থাকতে বলেছেন।

তিনি আরো বলেন, কেন্দ্রের কোনও লিখিত নির্দেশনা তিনি এখনো পাননি বলে নির্বাচনী মাঠে রয়েছেন এবং বিজয়ী হয়ে ঘরে ফিরবেন। এছাড়ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত মেয়র প্রার্থী ওবায়দুর রহমান দিনভর গণসংযোগ করেছেন। বিকেলে নগরের সদর রোডে এক পথসভা করেন তিনি। এছাড়াও বাসদের মনোনীত মেয়র প্রার্থী ড. মনিষা চক্রবর্তী নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।