শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে দেয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোঃ নুর হোসেন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

 

 

মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মাণ কাজ চলাকালীন দেয়াল চাপা পড়ে শরীফ হোসেন (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

 

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেফালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ ইউনিয়নের সেফালিপাড়া গ্রামের বাইন্নার বাড়ির মো. দুলাল মিয়ার ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ির এক প্রবাসীর বসতঘরের দেয়াল মেরামতের কাজ করছিলেন নির্মাণ শ্রমিক শরীফ হোসেনসহ অন্যান্য শ্রমিকরা। হঠাৎ করেই দেয়ালটি ভেঙে পড়লে নিচে চাপা পড়েন শরীফ। পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

নির্মাণাধীন বাড়ির মালিক প্রবাসী নবী মিয়া বলেন, আমার বসতঘরের কাজ চলমান। প্রতিদিনই কাজ করতে আসেন শরীফসহ তার সহকারীরা। হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটবে সেটা কেউ চিন্তা করেনি।

 

 

শরীফের বাবা দুলাল মিয়া বলেন, আমার একমাত্র সন্তান। তার আয় দিয়েই সংসার চলতো। এখন আমাদের কি উপায় হবে?

 

 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে কারো কোনো গাফলতি আছে কিনা সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।