সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিরলে মারপিট ও ইউ’পি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় ২ আওয়ামী লীগ নেতা আটক

সাদেকুল ইসলাম,
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

 

 

সাদেকুল ইসলাম,

বিরল (দিনাজপুর)প্রতিনিধি:

 

দিনাজপুর জেলা বিএনপি’র সদস্য এবং বিরল উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আক্কাশ আলী বাদী হয়ে বিরলের ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হুসেন আলীসহ ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে বিরল থানায় দায়েরকৃত মামলায় থানা পুলিশ গত দুই দিনে অজ্ঞাতনামা ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। আটকৃতরা হলেন- বিরল ৫ নং ইউনিয়নের রবিপুর সরকারপাড়া গ্রামের মৃত পেশার উদ্দীন এর ছেলে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ (৫৫) ও বাগাড়াপাড়া গ্রামের আব্দুল আজিজ এর ছেলে ১০ নং ইউনিয়ন রানীপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান (৩৪)। এর আগে এজাহারনামীয় এক আসামীসহ অজ্ঞাতনামা ৩ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। আটকটৃতরা হলেন- তেঘরা সরকারপাড়া গ্রামের মৃত আছির উদ্দিন এর ছেলে আব্দুস সালাম লিটন (৫৮), বিরল পৌরশহরের ব্রহ্মপুর গ্রামের মৃত মাহাবুর রহমান এর ছেলে সহিদুল ইসলাম (৩৪), শংকরপুর গ্রামের মৃত আহমেদ আলী এর ছেলে আব্দুল কুদ্দুস (৬৫) ও মৃত সাকের মোহাম্মদ এর ছেলে আব্দুর রহমান (৫২)। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে ৭ অক্টোবর/২০২২৪ অজ্ঞাতনামা আসামী সিদ্দিকুর রহমানকে, ৬ অক্টোবর/২০২৪ অজ্ঞাতনামা আসামী আব্দুল আজিজকে, ৪ অক্টোবর/২০২৪ অজ্ঞাতনামা আসামী আব্দুল কুদ্দুস ও আব্দুর রহমানকে ৩ অক্টোবর/২০২৪ এজাহার নামীয় আসামী আব্দুস সালাম লিটন ও অজ্ঞাতনাম আসামী সহিদুল ইসলামকে ও আটক করা হয়। বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন।