শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত 

এসএম শাহাদাত
Update Time : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন, র‌্যালী, ঘোষনাপত্র পাঠ ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে পিএফজি গ্রুপ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বুধবার ২ অক্টোবর বেলা ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পিএফজি গ্রুপের এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সুজন এর সভাপতি ও পিএফজি গ্রুপের সাবেক এ্যাম্বাসেডর শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন এর উপজেলা শাখার সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, সজনের উপজেলা সেক্রেটারী পিএফজি গ্রুপের সমন্বয়কারী সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, পিএফজির সদস্য এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্ছু, মীর জাহাঙ্গীর হোসেন, বাবলা আহমেদ, লাইলি পারভীন, মিলন কুমার ঘোষ, আলী সোহরাব, শেখ পারভেজ ইসলাম, আলমগীর হোসেন, শেখ আল নুর আহমেদ ঈমন, শেখ আব্দুল্লাহ, আমিরুল ইসলাম, জিএম পারভেজ প্রমুখ। দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই শ্লোগানে ২০১৭ সাল হতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়ে আসছে। র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেণ পিএফজি গ্রুপের উপজেলা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, শিল্পী, কবি, দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তাবৃন্দ, সূধী ও শিক্ষার্থীরা।