শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

জি এম আশিকুজ্জামান
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

রিপোর্ট জি এম আশিকুজ্জামান

শ্যামনগরে বিষধর সাপের কামড়ে জিয়াদ আলী গাজী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে মৃত ইফান আলী গাজীর পুত্র।

মৃত জিয়াদ আলী গাজীর পুত্র আব্দুল জলিল জানান, ভোর রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে তাকে কামড় দেয়। সকালের দিকে তারা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সাপের কামড় দেয়া ওই রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে দেরিতে নিয়ে আসার কারণে তার মৃত্যু হয়েছে।