সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ফেনীতে ২ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হবে

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

 

নুর উল্লাহ কায়সার :
ফেনীতে ২ লাখ ৩৬ হাজার ৭০৩ জন শিশুকে এ প্লাস টিকা খাওয়াতে সার্বিক প্রস্তুুতি গ্রহন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলার সকল উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ২০৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮ হাজার ৫০০ জন শিশুকে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল মঙ্গলবার সকালে ফেনী জেলা সিভিল সার্জন ডাক্তার হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। তিনি জানান, শনিবার দিনভর জেলার ৬টি উপজেলায় ১২টি ভ্রাম্যমান ও ১ হাজার ১৪৫টি অস্থায়ী ক্যাম্পে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙ্গের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচীটিকে সফল করতে ২ হাজার ৩১৪ জন স্বেচ্ছাসেবকসহ জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত সকল পর্যায়ের জনশক্তি এ কাজে নিয়োজিত থাকবে।

সাংবাদিক সম্মেলনে এমও ডা: রুবাইয়াত বিন করিম, সিনিয়র স্বাহ্য কর্মকর্তা সাইফ উদ্দিন মাহমুদ চৌধুরী, সিভিল সার্জন অফিসের প্রধান সহকারি মোঃ মিজানুর রহমানসহ ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত ১৪ জন স্টাফের মাঝে ১৪টি সাইকেল বিতরন করা হয়।