সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, অর্থ ত্রাণ তহবিলে

মোঃ মামুন খান
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

 

বরিশাল বিভাগীয় প্রতিনিধি মোঃ মামুন খান

বন্যা দূর্গতদের কারণে বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান মোল্লা। তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ সেপ্টেম্বর বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ বিতরণের আয়োজন ছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের। কিন্তু বন্যার কারনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, সেটি বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে দেওয়া হবে।

বুধবার (২৮ আগস্ট) রাত ৮ টায় বাকেরগঞ্জ বন্দরে উপজেলা বিএনপির কার্যালয়ে বিশেষ কর্মীসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ১লা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মিলাদের আয়োজন করা হবে।

কর্মীসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. মজিবর রহমান মোল্লা, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন প্রমূখ।