সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ঢাকায় দুই মাদক ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ঢাকার মোহাম্মদপুর ও মিরপুরে র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজনর মৃত্যু হয়েছে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ (৩৫) এবং বেড়িবাঁধ এলাকায় অপর এক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় মিরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম ওরফে পাইলট বাবু (৩৫) মারা গেছেন।

মঙ্গলবার (১০ জুলাই) ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও মিরপুরের বেড়িবাঁধ এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণঞ্জের রূপগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গুলি বিনিময়কালে জেনেভা ক্যাম্পের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ (৩৫) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।