বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সিরাজগঞ্জে ১২৪০ জন ছাত্রছাত্রীকে বৃত্তি ও সনদ দেওয়ার উৎসবমুখর অনুষ্ঠান আয়োজন

Reporter Name
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আগামি বৃহস্পতিবার (৩ অক্টোবর) ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫৫ জন ছাত্র-ছাত্রীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণীর ৪৮৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হবে। এতে জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ১২৪০জন ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সমাজের বিভিন্নস্তরের পেশাজীবি মানুষ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করবেন। সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবনে উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, বেলকুচি থানার অফিসার ইন চার্জ মো. আনোয়ারুল ইসলাম, বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হুদা। স্বাগত বক্তব্য দেবেন কেএমআরএফ-এর উপদেষ্টামন্ডলীর সদস্য ও পাট অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. শামসুল আলম।

অনুষ্ঠানের অন্যতম আর্কষণ মেধাভিত্তিক খেলার অনুষ্ঠান ‘মেধায় মাতি’। পর্বটি পরিচালনা করবেন ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান। গান পরিবেশন করবেন দেশের খ্যাতনামা সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের সচিব আলহাজ্ব জোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলী, বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী আনসার আলী খান জয়, বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাঊল আলম রিপন ও উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত সম্পূর্ন অরাজনৈতিক, অলাভজনক, মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশন ২টি চিকিৎসা সেবা কেন্দ্রের মাধ্যমে সারা বছর বিনামূল্যে চিকিৎসা সেবা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ এবং শুধুমাত্র খাজা শাহ্ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবত ভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে ‘ছাদকা-ই-জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদান করে আসছে।