মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, থানায় জিডি ১০ হাজার বিঘা জমিতে ধান উৎপাদন ব্যাহত” শ্যামনগর মহিষের খাল প্রভাবশালীরা দখলে রেখে মাছ চাষ করায় জনমনে ক্ষোভ নজরুল বর্ষ ২০২৫-২৬ উপলক্ষ্যে শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন  ডেঙ্গু প্রতিরোধে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক লিফলেট বিতরণ রিপোর্টার্স ক্লাব ও কোস্টাল ইউথ সোসাইটির   শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল, স্লোগানে বিএনপির বিরুদ্ধে ক্ষোভ খেলা শেষে সংঘর্ষ, শ্যামনগরে অন্তত ১০ জন আহত—৫ জন হাসপাতালে ভর্তি শ্যামনগরে “আনিশা মেকওভার এন্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন শ্যামনগরের গাবুরায়  শিশু ধর্ষণ মামালার ৬মাস পার হলেও হয়নি  আসামি গ্রেফতার,জনমনে ক্ষোভ,,,,, শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অগ্রিম প্রস্তুতি 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জি এম রাজু আহমেদ
Update Time : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

 

 

শ্যামনগর প্রতিনিধি জি এম রাজু আহমেদ

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্যামনগরে উদযাপিত হয়েছে।

সোমবার (০৬ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, বর্ষীয়ান নেতা আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ (সদস্য, জেলা বিএনপি), অধ্যাপক আবু সাঈদ, সাবেক আহ্বায়ক শ্যামনগর উপজেলা বিএনপি মোঃ সোলায়মান কবির, সদস্য সাতক্ষীরা জেলা বিএনপি মোঃ আশেক ইলাহী মুন্না, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান আক্তার ঝর্ণা এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছামিউল ইমাম আযম মনির। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি জি এম ইয়াছিন আরাফাত

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিস তানজিয়ারা খাতুন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে পল্লী উন্নয়নের গুরুত্ব অপরিসীম। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা পল্লী উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, শ্যামনগর, সাতক্ষীরার যৌথ আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।